1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল জয়ী তিন বিজ্ঞানী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: আবেগঘন স্মৃতিতে প্রবাসে মনসুর ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে আইএমএফের চার পরীক্ষায় বিশ্ব শিক্ষক দিবসে গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত ৩০ শিক্ষককে সম্মাননা সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় টানা ১০ থেকে ১৬ দিনের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির আবহ তৈরি হয়েছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের নির্ধারিত ছুটি রয়েছে। এই সময়ের সঙ্গে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির সমন্বয় ঘটলে শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি পাওয়ার সুযোগ পাবেন। ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি

  • ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে।
  • ১৮ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার নির্ধারিত ছুটি।
  • ২৩ ও ২৪ অক্টোবর পুনরায় সাপ্তাহিক ছুটি রয়েছে।
  • ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকায় সব মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

কলেজে দীর্ঘ বিরতি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের নির্ধারিত ছুটি রয়েছে। এই নির্ধারিত ছুটির বাইরে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে শিক্ষার্থীদের জন্য মোট বিরতির সময়কাল ১৬ দিনে গিয়ে দাঁড়াতে পারে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun