1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

হুতিদের হটিয়ে মোখা বন্দর পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোখা বন্দর পুনর্দখলের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। দীর্ঘ লড়াইয়ের পর সরকারি বাহিনীর বড় ধরনের সামরিক অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে বলে আল জাজিরার খবরে উঠে এসেছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের লক্ষ্য হলো বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ বাব আল-মানদেব প্রণালিকে হুতিদের দখলমুক্ত রাখা। গত সোমবার এই অভিযানের বিস্তারিত জানিয়ে বাহিনীর পক্ষ থেকে বলা হয়, প্রণালির আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ পুনরোদ্ধার করা হয়েছে। দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকান। হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে লাখো ইয়েমেনি সেনা।

একইসঙ্গে ইয়েমেনের রাজধানী সানা উদ্ধারের উদ্দেশ্যে একটি বিশেষ ‘কৌশলগত অভিযান’ শুরু করেছে সরকারি বাহিনী। ২০১৪ সাল থেকে রাজধানী সানা এবং ইয়েমেনের জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষণ / বিএনপির অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান কি রাজনৈতিক চাপ সামাল দিতে পারবে।

সামরিক সূত্র জানিয়েছে, মোখার কাছাকাছি বেশ কয়েকটি ফ্রন্টে লড়াই হয়েছে এবং এতে বেশ কয়েকজন হুতি বিদ্রোহী হতাহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করা সম্ভব হয়েছে, যদিও সরকারিভাবে কোনো সুনির্দিষ্ট হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নয়: ডেপুটি স্পিকার।

সম্প্রতি সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এর আগে সেপ্টেম্বরে এক ঝটিকা অভিযানে হুতিরা পশ্চিম তাইজ প্রদেশের মোখা শহর ও বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকা দখল করে নিয়েছিল। সৌদি আরবে তেল স্থাপনায় হুতিদের আঘাত, পাল্টা বিমান হামলা সানায়।

সরকারি বার্তা সংস্থা ‘সাবা’র প্রতিবেদন অনুযায়ী, হোমল্যান্ড শিল্ড ফোর্সেস ও জায়ান্টস ব্রিগেড যৌথভাবে এই বড় সামরিক অভিযান পরিচালনা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানান, অভিযানে গুরুত্বপূর্ণ স্থানগুলো উদ্ধারের ফলে বাব আল-মানদেব প্রণালির দিকে হুতিদের সব ধরনের সরবরাহ পথ ও চলাচলের রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বর্তমানে সরকারি বাহিনী মুক্ত করা অঞ্চলগুলোতে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি হুতিদের রসদ সরবরাহের বাকি পথগুলো বন্ধ করার কাজও সমান তালে এগিয়ে চলছে। এর আগে সৌদি আরামকোতে হুতি হামলার ঘটনায় একজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়েছিল।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার আবহে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় হুতিরা সরকারি বাহিনীর ওপর নতুন করে হামলা শুরু করে। ধুবাব জেলাসহ প্রণালির নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলোর দখল ফিরে পাওয়ার মাধ্যমে এই সংকটময় মুহূর্তে ইয়েমেনি বাহিনী বড় ধরনের সাফল্য পেয়েছে বলে দাবি করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun