1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
সৌদিতে সৈন্য মোতায়েন নিয়ে মুখ খুলল ইসলামাবাদ শান্তিতে নোবেল পাওয়ার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প রেমিট্যান্স শাটডাউনের ডাক দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী ভোলাহাটে মোটরসাইকেল-সাইকেল সংঘর্ষে প্রৌঢ় নিহত এআই ফর ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে দুই বাংলাদেশি লালমাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে চালক আটক শাহজালাল তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ড্রাইভিং স্কুলের স্বেচ্ছাচারিতা বন্ধে কাতারের বড় পদক্ষেপ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ফরিদপুরের সালথায় গৃহবধূর মৃত্যু নিয়ে চাঞ্চল্য: পরিবারের অভিযোগ

এআই ফর ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে দুই বাংলাদেশি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দুর্যোগের সময় সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং ঝুঁকি মোকাবিলার প্রস্তুতিকে আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি ব্যবস্থা উদ্ভাবন করেছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী ফারিয়া ইসলাম ও মো. হাবিবুর রহমান। তাঁদের তৈরি ‘ক্লাইমেট অ্যাকশন কোপাইলট’ প্রকল্পটি বর্তমানে ‘এআই ফর ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’–এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-এর প্রযুক্তি বিষয়ক নির্বাহী কমিটি এবং ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্ক যৌথভাবে এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় স্বল্পোন্নত ও দ্বীপরাষ্ট্রগুলোর জন্য উদ্ভাবনী এআই সমাধানের স্বীকৃতি দেওয়াই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। এটি আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা।

ফারিয়া ইসলাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এবং হাবিবুর রহমান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী। প্রকল্পের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউল্যাবের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক নাসির উদ্দিন আহমেদ। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে থাকা অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ‘এআই–মোরিস’, তানজানিয়ার ‘ফায়ারপ্রেডিক্ট’ ও ‘ক্লাইমেইড’ এবং মালির ‘ক্লাইমেটভয়েস এআই’।

আগামী ১৩ ও ১৪ অক্টোবর কম্বোডিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘এআই ফর ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এ সেরা পাঁচটি প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হবে। এই ফোরামে অংশগ্রহণের জন্য প্রকল্পের দলনেতা ফারিয়া ইসলাম ১১ অক্টোবর কম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে প্রকল্পগুলো যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী এই প্রকল্পটি আগামী নভেম্বরে তুরস্কে আয়োজিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ৩১-এ উপস্থাপনের সুযোগ পাবে।

প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে ফারিয়া ইসলাম বলেন, দুর্যোগ পরবর্তী উদ্ধারকাজ বা সহায়তার চেয়ে দুর্যোগের পূর্বাভাস ও ঝুঁকিপূর্ণ এলাকা আগেভাগে শনাক্ত করা বেশি জরুরি। এতে সীমিত সম্পদ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়। তাঁদের তৈরিকৃত কোপাইলট প্রযুক্তির মাধ্যমে তিনটি নদীর পানির উচ্চতা পরিমাপক স্টেশনের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী তিন দিনের সম্ভাব্য পানির উচ্চতা ও চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে। ফারিয়া মনে করেন, এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের তরুণদের সক্ষমতার প্রমাণ। ফারিয়া ইসলামের তথ্যমতে, দুর্যোগ ঘটে যাওয়ার পর প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে যদি আগে থেকেই জানা যায় কোথায় সবচেয়ে জরুরি কাজ করা প্রয়োজন, তাহলে সীমিত সম্পদ আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

সহযোগী হাবিবুর রহমান জানান, প্রকল্পটিতে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা কাজ করেছেন। তাঁর দায়িত্ব ছিল গবেষণা, উপাত্ত সংগ্রহ এবং ধারণার সত্যতা প্রমাণ করা। পড়াশোনার চাপের পাশাপাশি সীমিত সম্পদ ও স্বল্প সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক এই স্বীকৃতিতে তিনি গর্বিত ও আনন্দিত। এই বিশেষ উদ্ভাবন ভবিষ্যতে জলবায়ু বিপর্যয় হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আমি গবেষণা, উপাত্ত ও ধারণার পক্ষে প্রমাণ সংগ্রহের দিকে মনোযোগ দিয়েছি। আমাদের প্রকল্প সেরা পাঁচে জায়গা করে নেওয়ায় আমি গর্বিত ও কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun