1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায়

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কে অবস্থানের ঘটনায় অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর, জরুন, নাওজোর ও বাঘের বাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির পর এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার ও আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান। এতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থল থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অন্যদিকে, শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থল থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। উদ্ভূত পরিস্থিতিতে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের পর আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানার মধ্যে রয়েছে এস এম নীটওয়ারস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আর এন জি গার্মেন্টস ও ফকিরা গার্মেন্টস।গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কাশিমপুর ও জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া বাঘের বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভের পর কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।পুলিশ সুপার আরও বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে গেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun