1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫,৭০০ আর শ্রমিকের ২২ হাজার টাকা দাবি টাঙ্গাইলের ধনবাড়ীতে ৮০ কৃষকের মাঝে ব্রি উদ্ভাবিত ৮০০ কেজি ধানবীজ বিতরণ গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাব ও নথিপত্রে আগুন ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে আমরণ অনশনে যুবকরা প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে ফিরছেন শফিকুর রহমান ২৬ নভেম্বর থেকে শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ: এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় তোলপাড় গ্লোবাল ব্র্যান্ড পিএলসিতে লেনোভোর নতুন অল-ইন-ওয়ান পিসি, সাশ্রয়ী বিশেষ মূল্য কঙ্গোয় ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি

গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাব ও নথিপত্রে আগুন

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভের মধ্যে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় বক্সের ভেতর থেকে চেয়ার-টেবিল ও মামলার নথিপত্র বের করে সড়কে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে একদল ব্যক্তি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরের মালামাল বাইরে বের করে আগুন দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্সের চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun