1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু সম্মেলনে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন: রাষ্ট্রপতি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ারকর্মী আহত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হার্নিয়া অস্ত্রোপচার শিল্পপ্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে গাজীপুরে জনপরামর্শ সভা সংসদ সদস্য রুমিন ফারহানা: বিএনপিতে ফেরা নিয়ে যা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় বিধবা আয়শা বেগম নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জলবায়ু সম্মেলনে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

তুরস্কের আন্তালিয়ায় সদ্য সমাপ্ত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো চূড়ান্ত সমঝোতা বা সম্মত দলিল ছাড়াই শেষ হয়েছে। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ফলাফলহীনভাবে শেষ হলো। জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস, অভিযোজন অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি তহবিল গঠনের বিষয়ে যে সুনির্দিষ্ট পথনকশা আশা করেছিল ক্ষতিগ্রস্ত দেশগুলো, তার কোনোটিই অর্জিত হয়নি। ৯ নভেম্বর শুরু হওয়া প্রায় ২০০ দেশের অংশগ্রহণে এই সম্মেলন ২২ নভেম্বর শেষ হয়। তাদের অধিকাংশ তহবিল পায় ইন্দোনেশিয়া। তাদের কাছ থেকে তহবিল কীভাবে পাওয়া যাবে, সেটা নিয়ে আলাপ হয়েছে। সব মিলিয়ে এটি সবচেয়ে হতাশাজনক জলবায়ু সম্মেলন।

সম্মেলন চলাকালীন বৈশ্বিক তহবিল থেকে বাংলাদেশ প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পাওয়ার প্রতিশ্রুতি অর্জন করেছে। প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালনের বাধ্যতামূলক রূপরেখা কোথায়।

এর মধ্যে বড় একটি অংশ গ্লোবাল শিল্ড থেকে আসবে, যার পরিমাণ অন্তত ৫ কোটি ইউরো বা প্রায় ৬৮২ কোটি টাকা। এছাড়া ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩ কোটি ডলার বা প্রায় ৩৭৩ কোটি টাকা পাওয়ার কথা জানিয়েছেন সরকারি সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানান, সম্মেলন থেকে কোনো বড় সিদ্ধান্ত বা অঙ্গীকার না আসায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে হতাশা তৈরি হয়েছে, তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ অনুদানের আশ্বাস পেয়েছে।

বাংলাদেশ সম্মেলনে মোট ৪০টি পার্শ্ব আয়োজন (সাইড-ইভেন্ট) সম্পন্ন করেছে, যেখানে বিভিন্ন দেশের জলবায়ু প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এর বাইরেও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশ বেশ কিছু সাফল্য পেয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের সঙ্গে প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় কার্বন বাণিজ্য সংক্রান্ত সমঝোতা স্মারক সই, গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশনে সমর্থন এবং ম্যানগ্রোভ সংরক্ষণের মতো উদ্যোগ যুক্ত হয়েছে। গ্লোবাল ম্যানগ্রোভ অ্যালায়েন্সের তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন সাইমুম পারভেজ।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, মূল সম্মেলনের ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানি বর্জন ও ১২০ বিলিয়ন ডলারের বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা নিয়ে অচলাবস্থা তৈরি হলেও বাংলাদেশ কূটনীতির মাধ্যমে কিছু ক্ষেত্র সফল হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর তার বক্তব্যে জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে ব্যবহারের জোরালো দাবি জানিয়েছিলেন। তিনি ঋণ নয়, বরং অনুদাননির্ভর সহায়তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়ে ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, ইইউ জীবাশ্ম জ্বালানি কমানোর কথা বললেও অভিযোজন ও জ্বালানির ন্যায্য রূপান্তরে প্রয়োজনীয় অর্থায়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, যা একটি স্ববিরোধিতা। তার মতে, উপকূলের লবণাক্ত এলাকায় নিরাপদ পানি সরবরাহ এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা ও প্রশিক্ষণের জন্য উন্নত দেশগুলোর কাছে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় অস্বীকার করার সুযোগ নেই; তাই ভারত, চীন, সৌদি আরব ও কুয়েতের মতো দেশগুলোকেও কার্বন নিঃসরণ হ্রাস ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় যথাযথ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের উপকূলে লবণাক্ত এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা করতে কত অনুদান পাওয়া যাবে, একটি কারখানা পরিচ্ছন্ন জ্বালানিতে যাওয়ার সময় শ্রমিকের আয় সুরক্ষা ও প্রশিক্ষণের খরচ কে দেবে—এসব বিষয়ে ইইউসহ উন্নত দেশগুলোর কাছে জবাব চাওয়া দরকার বলে মনে করেন সোহানুর।

উল্লেখ্য, ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ৩০ হাজার কোটি ডলার জোগাড়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে ব্রাজিলের বেলেমে কপ৩০ সম্মেলনে অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর আহ্বান জানানো হয়। তবে এবারের সম্মেলনে অভিযোজনের জন্য বছরে ১২ হাজার কোটি ডলারের যে লক্ষ্য খসড়ায় ছিল, তা ২০ নভেম্বর প্রকাশিত সংশোধিত খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে, যা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০ নভেম্বর রয়টার্স জানায়, সংশোধিত খসড়ায় ওই অঙ্ক আর রাখা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun