1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার: এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ মিয়ানমারে গণহত্যার রায় স্বীকৃতি ও ৫ কর্মকর্তার ওপর বৃটেনের নিষেধাজ্ঞা ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে গত ১৬ বছরে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা দেশত্যাগের চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম জলবায়ু সম্মেলনে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন: রাষ্ট্রপতি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ারকর্মী আহত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হার্নিয়া অস্ত্রোপচার শিল্পপ্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে গাজীপুরে জনপরামর্শ সভা

রাশিয়ার: এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক বৈরী কর্মকাণ্ডের অভিযোগ এনে দেশটিকে প্রকাশ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত ও আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে মস্কো এ সতর্কবার্তা উচ্চারণ করেছে। এ ঘটনার অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ায় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া বর্তমানে প্রকাশ্য যুদ্ধের সূত্রপাতের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র এস্তোনিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো তাদের বিরুদ্ধে যে বৃহত্তর বৈরী অভিযান চালাচ্ছে, অগ্নিসংযোগের ঘটনাটি তারই অংশ। এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে মস্কো।

মস্কোর অভিযোগ, উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য এস্তোনিয়া ইউক্রেনীয় ড্রোনকে তাদের আকাশসীমা ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। এছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজের গতিপথে বাধা দেওয়া, বেলারুশ ও রাশিয়ার শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষা নিষিদ্ধ করার উদ্যোগ এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকির মতো অভিযোগও রুশ মন্ত্রণালয় উত্থাপন করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে এস্তোনিয়া চরম রুশবিরোধী মনোভাব প্রকাশ করছে বলে দাবি করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি অনুযায়ী, নিজেদের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের অধিকার রক্ষায় সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে রাশিয়া। সীমান্ত বন্ধের এই সিদ্ধান্ত কেবল এস্তোনিয়ার জন্যই নয়, বরং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদের জন্যও বুমেরাং হয়ে দাঁড়াবে বলে মস্কো সতর্ক করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে এস্তোনিয়া জানায়, রাশিয়ার সঙ্গে বিদ্যমান স্থলসীমান্তের পারাপার কেন্দ্রগুলো আগামী ১ ডিসেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানিতে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে রুশ নিরাপত্তা সংস্থার হাত রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতেই তালিন এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও ওই ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে রাশিয়া।

অন্যদিকে, রাশিয়ার সব অভিযোগের বিষয়ে মন্তব্য না করলেও এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনীয় সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, এস্তোনিয়া সাধারণত রাশিয়ার অপপ্রচারের বিষয়ে কোনো বিতর্কে জড়ায় না। তবে এটি স্পষ্ট যে, অন্য কোনো দেশের সামরিক অভিযানে সহায়তার জন্য এস্তোনিয়া কখনো তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। বাল্টিক অঞ্চলের অন্যান্য দেশও এই একই অবস্থানে অনড় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun