1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগে ১০১ জনের লেনদেন তল্লাশি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরেই গাজীপুরে মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের চেষ্টা, পুলিশের টিয়ারশেল কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু প্রেমিক ইমরান কেমন, উত্তর দিলেন নিজেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে সিলেটে সাবেক এমপি বদির ছেলেসহ আটক চারজন বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সহিংসতায় অস্থির পরিস্থিতি, চাপে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক

গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগে ১০১ জনের লেনদেন তল্লাশি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে অর্থের জোগানদাতা কারা, তা খুঁজে বের করতে তৎপর হয়ে উঠেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা, সাবেক আমলা এবং ব্যবসায়ীসহ অন্তত ১০১ জনের ব্যাংক হিসাব ও মোবাইল লেনদেনের ওপর নজরদারি শুরু হয়েছে। এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট বর্তমানে যৌথভাবে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। আরও বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গোয়েন্দা জালে নজরদারি করা হচ্ছে। ইউনিটগুলো হলো—কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ ও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যেসব নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে এই ব্যক্তিদের মাঠপর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব ও আর্থিক সক্রিয়তার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনায় অর্থায়ন ও ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পাশাপাশি তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে।

অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন। তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ।

এ তালিকায় আরও যুক্ত রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গোয়েন্দা সংস্থাটির ভাষ্যমতে, গোপালগঞ্জের এসব এলাকায় আন্দোলনের নামে যে নৈরাজ্য ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনা ঘটেছে, তাতে যারা নেপথ্যে থেকে অর্থ সরবরাহ করেছেন এবং সরাসরি নেতৃত্ব দিয়েছেন, তাদের আইনের আওতায় আনতেই এই আর্থিক তদন্ত চালানো হচ্ছে। ডিজিটাল লেনদেনের তথ্যও গুরুত্বের সাথে বিশ্লেষণ করা হচ্ছে বলে এনবিআর সূত্র নিশ্চিত করেছে। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাই করছেন গোয়েন্দারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun