1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটালের ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশ ৯ ধাপ এগিয়ে ৯১তম অবস্থানে উঠে এসেছে, যেখানে গত বছর দেশটির অবস্থান ছিল ১০০তম। দক্ষিণ সুদান ও ইরিত্রিয়ার সাথে যৌথভাবে এই অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে ১৯৯টি দেশ ও অঞ্চলের পৃথক ইন্ডিভিজুয়াল র‍্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

তালিকায় ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পাসপোর্টধারীরা ১৩৮টি দেশে ভিসা ছাড়াই এবং আরও ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের সুবিধা পান। সূচকের দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া (১৭৫ স্কোর) এবং তৃতীয় স্থানে স্পেন (১৭৪ স্কোর)। চতুর্থ অবস্থানে থাকা জাপানসহ ইউরোপের ১৬টি দেশের স্কোর ১৭৩, এছাড়া মাল্টা ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ন।

সূচকের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিশ্বের ১৫টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব। এছাড়া আরও ২৮টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে। আর্টন ক্যাপিটাল তাদের র‍্যাংক নির্ধারণে ভিসামুক্ত প্রবেশাধিকার, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এবং তিন দিনের মধ্যে পাওয়া ই-ভিসার মতো বিষয়গুলো বিবেচনা করে থাকে।

দক্ষিণ এশিয়ায় পাসপোর্ট সূচকের অবস্থান বিবেচনায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এই অঞ্চলে কেবল পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে। আর্টন ক্যাপিটাল গ্লোবাল ও ইন্ডিভিজুয়াল—দুই ধরনের তালিকা প্রকাশ করে, যেখানে একই স্কোরধারী দেশগুলোকে গ্লোবাল র‍্যাংকে যৌথ অবস্থানে রাখা হলেও ইন্ডিভিজুয়াল র‍্যাংকে প্রতিটি দেশকে আলাদা ক্রমে সাজানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun