1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধচেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষের মধ্যে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় একদল শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে একদল পোশাকশ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় আসেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক অসন্তোষ নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সতর্কতা জারি রয়েছে। কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শিল্পাঞ্চলে অস্থিরতা এড়াতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun