ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগ (ডিবি) বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি। ডরিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্র জানায়। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। উল্লেখ্য, ২০২৪ সালে সংসদ সদস্য থাকাকালে কলকাতার একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজীম আনার খুন হন। পরে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।