1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মৃত্যুর পরও রেহাই নেই! শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি দুই মৃত ব্যক্তি শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে

মৃত্যুর পরও রেহাই নেই! শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি দুই মৃত ব্যক্তি

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মৃত্যুর প্রায় দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়েছেন গাজীপুরের শ্রীপুরের এক সাবেক পৌর কাউন্সিলর ও এক সাবেক ইউপি সদস্য। তাঁদের একজন মারা গেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, অন্যজন একই বছরের ডিসেম্বরে। অথচ গত ২৪ নভেম্বর পুলিশের করা একটি মামলায় তাঁদের নাম রয়েছে আসামির তালিকায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ১১১ জনকে আসামি করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মৃত মো. আলী আজগরকে। আর ১০৪ নম্বর আসামি গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মৃত মো. ইদ্রিস আলী। তবে দুজনই প্রায় দুই বছর আগে মারা গেছেন। মামলার এজাহার অনুযায়ী, আলী আজগর শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বাসিন্দা। তিনি মৃত আক্কাস আলীর ছেলে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।অন্যদিকে ইদ্রিস আলী গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সামসুল হক। ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গত ২৪ নভেম্বর শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।মামলার আসামির তালিকায় মৃত ব্যক্তিদের নাম দেখে বিস্মিত তাঁদের স্বজনেরা। আলী আজগরের আত্মীয় ফজলে রাব্বী বলেন, ‘২০২৪ সালে মারা যাওয়া একজন মানুষকে দুই বছর পর সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আসামি করা হয়েছে। পুলিশ কীভাবে এমন ভুল করল, তা আমাদের বোধগম্য নয়। এটি পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির পরিচয়।’মৃত ইদ্রিস আলীর এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যিনি ২০২৪ সালেই মারা গেছেন, তিনি কীভাবে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকবেন? তাঁকে হারানোর শোক এখনো কাটেনি। এর মধ্যে মামলায় তাঁর নাম দেখে আমরা আরও কষ্ট পেয়েছি।’এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘মামলায় অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনোভাবে হয়তো ভুল হয়েছে। তদন্ত করলে তাঁদের নাম এমনিতেই মামলা থেকে বাদ যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun