তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর আঞ্চলিক বিপণন বিভাগ চন্দ্রা অফিসের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার শফিপুর মন্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাশরীফুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবাসিক ১২টি টিনশেড কলোনি সহ ৭টি বহুতল ভবনের ২৪৬টি ডাবল ও ২১টি সিঙ্গেল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার কিল করা হয় ও অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যাবহারের জন্য ১১ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ চুলা , রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল । অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ০৪ জনকে মোট ৳১,৭৫,০০০ (এক লক্ষ পচাত্তর হাজার টাকা) জরিমানা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী আল মামুন, ব্যবস্থাপক আমিনুর রহমান তাল্লুকদার, উপব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল আরেফিন , উপসহকারী প্রকৌশলী আসাদ হাওলাদার, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নূরনবী, সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।