কাতারের প্রতিরক্ষা ও প্রযুক্তি শিক্ষা খাতকে সমৃদ্ধ করতে নবপ্রতিষ্ঠিত ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর উচ্চপর্যায়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ৩৭ নম্বর আমিরি ডিক্রি জারির মাধ্যমে এই বোর্ড গঠন করা হয়েছে। নতুন এ ডিক্রির নির্দেশনা অনুযায়ী, কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং প্রতিরক্ষামন্ত্রী থাকবেন ভাইস-চেয়ারম্যান হিসেবে।
আমিরি ডিক্রিতে চূড়ান্ত হওয়া বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যরা হলেন
নতুন এই ডিক্রি অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান চাইলে প্রয়োজনীয় ক্ষেত্রে আরও অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের এই বোর্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন। সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ডিক্রিতে জানানো হয়েছে। দেশের সামরিক শিক্ষা ও প্রযুক্তিগত গবেষণার মান বাড়াতে এ পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।