1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা পরিস্থিতি এখন অত্যন্ত জটিল: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি ব্লু স্কাই স্কুল পরিদর্শন: ব্যয় কমাতে শিক্ষামন্ত্রীর বিশেষ নির্দেশনা শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে আছাড়: মুন্সীগঞ্জে বিশেষ অভিভাবক সমাবেশ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা হেলমেট ছুড়ে আদালত চত্বরে উত্তাপ, জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ঢাকায় ইনার সার্কুলার রিং রোড নির্মাণের গতি বাড়াতে নির্দেশ ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে অশালীন ভিডিও: মৌলভীবাজারে যুবক আটক

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে আছাড়: মুন্সীগঞ্জে বিশেষ অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধর ও আছাড় দেওয়ার ঘটনায় রোববার বিদ্যালয়ে একটি বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন স্কুল গভর্নিং বডির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শেখ এম হায়দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. কামরুন্নাহার, বিদ্যালয়ের অধ্যক্ষ বাবু বিশ্বজিৎ ঘোষ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন ও ভুক্তভোগী শিক্ষার্থী হাবিবের মা সুমা বেগম। সমাবেশে সংসদ সদস্য বিদ্যালয়ে কঠোর শৃঙ্খলা বজায় রাখা ও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। এছাড়া নির্যাতিত শিক্ষার্থী হাবিবকে সান্ত্বনা জানিয়ে তার হাতে উপহার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধর করা হয়েছে—এমন অভিযোগে তার বাবা নাহিদ শেখ ওই দিন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে হাবিব নামের অন্য এক শিক্ষার্থীকে ধরে তিনবার আছাড় মারেন ও মারধর করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনার পরপরই প্রধান শিক্ষক অভিযুক্ত নাহিদ শেখকে তার দপ্তরে নিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত বিদ্যালয়ে পৌঁছে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun