1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নাইজেরিয়ায় একটি সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ মোট ৩২ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। গণমাধ্যম ফ্রান্স ২৪-এর তথ্য অনুযায়ী, সোমবার দেশটির বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশ্যে একটি নিয়মিত মিশনে রওনা হয়েছিল বিমানটি। পথিমধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশের একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় এটি বিধ্বস্ত হয়। তাদের মধ্যে ২৫ যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। এক বিবৃতিতে রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট এই সময়টিকে সশস্ত্র বাহিনী ও পুরো জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট টিনুবু। রাষ্ট্রপতির কার্যালয় আরও জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের এই দুঃখজনক খবরটি আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর বিমানবাহিনীর পক্ষ থেকে সবার পরিচয় প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun