1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক: সোয়েব বিশ্বাসকে ঘিরে বিতর্ক তুঙ্গে পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ পরিচয় মিলেছে সন্দেহভাজন ব্যক্তির, আগেও দুবার হয়েছিলেন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ অল্প ব্যবধানে হলেও ইরানই এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা! বরগুনায় এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ খালুর বিরুদ্ধে পদ্মা নদী থেকে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

বিদায়ী ম্যাচে লেভান্ডভস্কির গোল, তবুও হারল বার্সেলোনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মৌসুম শেষ করলেও ইউরোপিয়ান ফুটবলে জায়গা করে নেওয়ার জন্য তা যথেষ্ট হয়নি।

বার্সেলোনার হয়ে নিজের শেষ ম্যাচে গোল করেছেন রবার্ট লেভানডভস্কি। ম্যাচের প্রায় এক ঘণ্টা পর লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন এই পোলিশ স্ট্রাইকার। 

তবে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে স্বাগতিক ভ্যালেন্সিয়া। জাভি গুয়েরার দারুণ ফিনিশে তারা ম্যাচে ফিরে আসে। এরপর আরও চার মিনিট পর এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। জেসুস ভাসকেজের বানানো সুযোগে প্রথমে গুয়েরার শট লক্ষ্যভ্রষ্ট হলেও ফিরতি বলে লুইস রিওজা বাঁ পায়ের জোরালো শটে স্কোরলাইন করেন ২-১।

এরপর মার্ক বার্নাল ভাসকেজকে ফেলে দিলে ভ্যালেন্সিয়া পেনাল্টির আবেদন জানায়। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, ঘটনাটি বক্সের ভেতরে নয়, বরং বাইরে ঘটেছিল। স্টপেজ টাইমে গুইদো রদ্রিগেজ বক্সের বাইরে থেকে জাল কাঁপান। তিন পয়েন্ট পেলেও ওসাসুনার বিপক্ষে গেতাফে ও আলাভেসের বিপক্ষে রায়ো ভায়েকানোর জয় ভ্যালেন্সিয়াকে ইউরোপিয়ান মঞ্চের টিকিট কাটতে দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun