1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী সোহাগের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা প্রতারণার মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক কাতার ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ বছর মেয়াদী ঐতিহাসিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের আবহে ফিরে এল স্বজন সাভারে প্রাইভেট কার পার্কিং নিয়ে বিরোধে পুলিশের এসআইয়ের মৃত্যু আনোয়ারায় মার্কেট দখল নিয়ে সংঘর্ষ: এনসিপি নেতাসহ আহত ৫ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ, ১৫০ কিমি দূর থেকে আসছে আগ্নেয়গিরির ছাই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগ প্রয়োজন কারাবন্দী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানালেন ব্রায়ান লারা ৬ দেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু

তিন বছরের চুক্তিতে রিয়ালের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন মরিনহো

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

তিন বছরের চুক্তিতে অভিজ্ঞ হোসে মরিনহোকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে ১৩ বছর পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসলেন পর্তুগীজ মরিনহো। 

৬৩ বছর বয়সী মরিনহো আলভরো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। টানা দুইবার লা লিগায় বার্সেলোনার পিছনে থেকে দ্বিতীয় হওয়া ছাড়াও কোন ট্রফি ছাড়াই মৌসুম শেষ করেছে রিয়াল। 

১৫ বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল এক বিবৃতিতে বলেছে, ‘আগামী তিন মৌসুমের জন্য অর্থাৎ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত দলের প্রধান কোচ হিসেবে হোসে মরিনহোকে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী ১৩ জুলাই ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হবার দিনই রিয়ালে যোগ দিবেন মরিনহো।’

ফুটবলের অন্যতম সফল ম্যানেজার হিসেবে বিবেচনা করা হয় মরিনহোকে। বেনফিকা থেকে রিয়ালে যোগ দিয়েছেন তিনি। পর্তুগীচ লিগে অপরাজিত থাকলেও লিসবনের এই ক্লাবটি তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। মরিহোর ট্রান্সফার বাবদ বেনফিকাকে ১৫ মিলিয়ন ইউরো দিয়েছে রিয়াল মাদ্রিদ। 

এর আগে ২০১০-২০১৩ সাল পর্যন্ত মাদ্রিদে ছিলেন মরিনহো। রিয়ালের হয়ে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ জয় করেছেন। মরিনহোর অধীনে প্রথম ক্লাব হিসেবে ২০১১-১২ মৌসুমে রিয়াল লা লিগায় ১০০ পয়েন্ট অর্জন করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun