1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ শিক্ষক মিলনায়তনে ‘থাপ্পড়-যুদ্ধ’! নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে অধ্যক্ষ-শিক্ষকের হাতাহাতির ভিডিও ভাইরাল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ  সিরাজদিখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং’ অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনে মুখর মহম্মদপুর ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী  শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

বিশ্বকাপে স্পেন ও আনচেলত্তির ব্রাজিলকে সমর্থন দিচ্ছেন ইতালিয়ান ফুটবলপ্রেমীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে নিজেদের দেশকে দেখতে না পাওয়ায় ইতালির ফুটবল সমর্থকেরা এবার সমর্থনের জন্য অন্য দল বেছে নিচ্ছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে স্পেন ও ব্রাজিল। ব্রাজিলের কোচ হিসেবে এবার আঝে ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি।

চলতি মাসের শুরুতে জরিপ সংস্থা এসডব্লিউজি ৮০০ ইতালীয় নাগরিকের ওপর একটি জরিপ চালায়। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ বিশ্বকাপ দেখার পরিকল্পনা করছেন।

বিশ্বকাপ দেখবেন এমন সমর্থকদের মধ্যে ১৭ শতাংশ ব্রাজিলকে সমর্থন করবেন। ১৬ শতাংশ স্পেনের-এর পক্ষে। এছাড়া ১০ শতাংশ আর্জেন্টিনা এবং ৫ শতাংশ সমর্থক রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ডের।

ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরএআইকে জানান তিনি ব্রাজিল এবং কার্লো আনচেলত্তিকে সমর্থন করবেন।

আনচেলত্তি একজন খেলোয়াড় ও কোচ হিসেবে একাধিকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন এবং ইতালির অন্যতম সফল ফুটবল ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

আবোদি আরও জানান, তিনি তুরষ্ক ও উজবেকিস্তানকেও সমর্থন করবেন। এই দুই দলের কোচ যথাক্রমে ইতালিয়ান ভিনসেনজো মনটেলা ও ফ্যাবিও কানাভারো। 

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতা এবারের বিশ্বকাপে খেলতে পারেনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসরের বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে তারা ছিটকে যায়। আরও হতাশাজনক বিষয় হলো ইতালি শেষবার বিশ্বকাপ জয়ের পর গত ২০ বছরে একবারও বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ খেলতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun