1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ শিক্ষক মিলনায়তনে ‘থাপ্পড়-যুদ্ধ’! নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে অধ্যক্ষ-শিক্ষকের হাতাহাতির ভিডিও ভাইরাল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ  সিরাজদিখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং’ অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনে মুখর মহম্মদপুর ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী  শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করল দক্ষিণ কোরিয়া। আজ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে।

মেক্সিকোর গুয়াদালহারার সাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে মধ্যমাঠের নিয়ন্ত্রন নেয় দক্ষিণ কোরিয়া। গোলের জন্য চেক প্রজাতন্ত্রকে চাপে রেখেছিল তারা। প্রতিপক্ষের গোলমুখে ৯টি শট নিলেও গোলের দেখা পায়নি দক্ষিণ কোরিয়া।

গোলের একাধিক সুযোগ নষ্ট করেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক হিউন-মিন-সন। অন্যদিকে, রক্ষণভাগ সামলানোতেই ব্যস্ত ছিল চেক প্রজাতন্ত্র। শেষ পর্যন্ত প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও চেক প্রজাতন্ত্রকে চেপে ধরে দক্ষিণ কোরিয়া। কিন্তু ম্যাচের ৫৯ মিনিটে গোল পেয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভøাদিমির চৌফালের লম্বা থ্রো থেকে দারুণ হেডে বল জালে জড়ান সেন্টার-ব্যাক ও অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ১-০ গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র।

গোল হজম করে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া উঠে দক্ষিণ কোরিয়া। ৬৭ মিনিটে গাং-ইনের পাস থেকে বল নিয়ে বক্সের ভেতরে চেক প্রজাতন্ত্রের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান হোয়াং ইন-বম। ম্যাচে ১-১ সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।

৭৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েছিল চেক প্রজাতন্ত্র। টমাস সৌচেকের গোল অফসাইডে বাতিল করে দেন রেফারি।
৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ইন-বমের পাস থেকে দারুণ শটে গোল করেন হিউয়ান-গিউ।

এরপর ম্যাচের বাকী সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

ম্যাচের ৬২ শতাংশ সময় বল দক্ষিণ কোরিয়ার দখলে ছিল। ১৫বার গোলে শট নেয় তারা। এরমধ্যে ৭টি শট লক্ষ্যে ছিল।

২০১০ বিশ্বকাপের পর এই প্রথম জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল দক্ষিণ কোরিয়া।

আগামী ১৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ১৯ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun