1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

বয়সকে হার মানানো মেসির সামনে বিশ্বকাপে গোলের নতুন রেকর্ডের সুযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ; রেকর্ড বইয়ে নতুন অধ্যায় যোগ করতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

বুধবার ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে স্পর্শ করেন।

প্রথম গোল করার পর আর্জেন্টিনা অধিনায়ককে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। পরে জানা যায়, তার বাবা স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন।

ব্যক্তিগত দুশ্চিন্তা ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কঠিন প্রস্তুতির পরও মেসির উপস্থিতিই যেন তার সতীর্থদের অনুপ্রাণিত করছে।

আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন,

“যদি কেউ মনে করে থাকে যে লিওকে ছাড়া এই দল আরও ভালো হতো, তাহলে আজ পরিষ্কার হয়েছে যে লিওই সবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আর্জেন্টিনা আজকের ম্যাচে জয় পেলে পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করবে। একই সঙ্গে অপর ম্যাচে জর্ডান যদি আলজেরিয়াকে হারাতে না পারে, তবে আর্জেন্টিনা গ্রুপ জে’র শীর্ষস্থানও নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun