1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

বিশ্বকাপের আগে জোড়া গোলে বার্তা দিলেন লিওনেল মেসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল করার ধারাবাহিকতায় এবার জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই তারকা। হ্যাটট্রিকের খুব কাছাকাছিও পৌঁছেছিলেন তিনি, তবে শেষ মুহূর্তের একটি গোল আত্মঘাতী হিসেবে গণ্য হওয়ায় সেটি আর হয়নি।

মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার (১৪ মে) ভোরে সিনসিনাটিকে ৫–৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে দুই গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সরাসরি অবদান রাখেন মেসি। বিশ্বকাপের আগে তার এমন ফর্ম স্বস্তি দেবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। সিনসিনাটির মাঠে ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। তবে বিরতির আগেই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা এবং ৪৯ মিনিটের মধ্যে ২–১ ব্যবধানে এগিয়ে যায়।

৫৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে আবারও ম্যাচে সমতা ফেরান মেসি। এরপর ৬৪ মিনিটে আবার পিছিয়ে পড়ে মায়ামি। কিন্তু শেষদিকে দলের আক্রমণে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।

৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর ৮৪ মিনিটে গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন গেরমান বেরতেরামে। ম্যাচের ৮৯ মিনিটে মেসির নেওয়া শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে জড়ায়। পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ধরা হলেও শুরুতে সেটি মেসির গোল হিসেবেই দেখানো হয়েছিল। সব মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ তিন ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৪। একই সময়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ এ। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্ট।

এই জয়ে এমএলএস পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ন্যাশভিল এসসির পয়েন্ট ২৭।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মেসি লিখেছেন, ‘প্রতিপক্ষের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ জয়।’ আগামী ১৮ মে বাংলাদেশ সময় ভোর ৪টায় পোর্টল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun