1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪  সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের টানা বর্ষণে দীঘিনালা-সাজেক-লংগদু সড়ক যোগাযোগ বন্ধ ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনা  মূল্যে সার ওবীজ বিতরণ

টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্রয়ের পর মঙ্গলবার টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কেয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড।

শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মাধ্যমে দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা। 

শেষ ষোলোর শেষ ম্যাচে দুই দলই একে অপরকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে। এটিই ছিল ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বাইরে অনুষ্ঠিত শেষ ম্যাচ।

টাইব্রেকারে উভয় দলই একটি করে স্পট-কিক নষ্ট করে। এরপর সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্ত দক্ষতায় কুচো হার্নান্দেসের শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত রুবেন ভার্গাস নিজের সুযোগ কাজে লাগিয়ে সুইজারল্যান্ডকে জয় উপহার দেন।

ভ্যাঙ্কুভারে হাজারো উচ্ছ্বসিত সমর্থকের সমর্থন নিয়ে মাঠে নামা কলম্বিয়া। মঙ্গলবারের ম্যাচের আগে চারটি খেলায় মাত্র একবার গোল হজম করেছিল। অন্যদিকে সুইজারল্যান্ডও পুরো টুর্নামেন্টে নিজেদের রক্ষণভাগকেও কঠিন করে তুলেছিল।

ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে ২১তম মিনিটে। বক্সের বাইরে থেকে গুস্তাভো পুয়ের্তার দারুণ বাঁকানো শট উড়ে গিয়ে অসাধারণ সেভে ফিরিয়ে দেন কোবেল।

প্রথম হাইড্রেশন বিরতির পরই সুইজারল্যান্ড আক্রমণের গতি বাড়ায়। কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস প্রথমে ফাবিয়ান রিডারের শট প্রতিহত করেন, এরপর দান এনদোয়ের সুযোগও নষ্ট করে দেন। সমানতালে লড়াই করা দুই দলের কেউই সৃজনশীলতার ছাপ রাখতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড আক্রমণাত্মক শুরু করলেও কলম্বিয়াও কয়েকটি সুযোগ তৈরি করে। লুইস সুয়ারেজের একটি জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে দুই কোচই একাধিক পরিবর্তন আনেন, কিন্তু তাতেও পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি। 

কলম্বিয়ার তারকা উইঙ্গার লুইস দিয়াজকে পুরো ম্যাচেই কার্যকরভাবে আটকে রাখে সুইস রক্ষণ।

যোগ করা সময়ে এনদোয়ের একটি শট গোলমুখ অতিক্রম করলেও কেউ তাতে পা ছোঁয়াতে পারেননি। ফলে নির্ধারিত সময় শেষ হয় ০-০ সমতায়।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ম্যাচে উত্তেজনা বাড়ে। নবম মিনিটে কর্নার থেকে জোন লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর জামিন্তন কাম্পাসের শক্তিশালী শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কোবেল। 

অন্য প্রান্তে কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস বাঁদিকে ঝাঁপিয়ে পডড়ে বদলি খেলোয়াড় জেকি আমদুনির শট ফিরিয়ে দেন। ম্যাচ শেষ হতে পাঁচ মিনিট বাকি থাকতে জয়ের সুবর্ণ সুযোগ নষ্ট করেন কাম্পাস।

শেষ পর্যন্ত দুই দলের মধ্যে কোনো পার্থক্য গড়ে না ওঠায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

শনিবার কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। 

এর আগে আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।

এর আগে সর্বশেষ ১৯৫৪ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun