1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

জেলার কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়া (মাঠপাড়া) এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ রতন আলী (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানায়, রতন আলী একজন চিহ্নিত মাদক কারবারি। গতকাল শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত রতন আলী শৈলকূপা উপজেলার দক্ষিণ গোপালপুর মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র।

পুলিশ আরো জানায়, বিশেষ অভিযানের সময় রতন আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় গ্রেফতার রতন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রতন আলী চিহ্নিত মাদক কারবারি বলে পুলিশের কাছে তথ্য রয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun