তিতাস গ্যাস ফিল্ডের নতুন দুটি কূপ থেকে দৈনিক সাড়ে ২৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। একইসঙ্গে হবিগঞ্জ ও বাখরাবাদ গ্যাস ফিল্ডের সংস্কারকৃত দুটি পুরোনো কূপ থেকে দৈনিক আরও ৩৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে গ্রিডে। খুলনা / চাঁদা দাবির পর পুলিশের আশ্বাসে খোলা হয় রেস্টুরেন্ট, বিকেলেই গুলি। সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া।
রাজধানীর পেট্রোবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ৭১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, তিতাসের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ১২.৫ মিলিয়ন ঘনফুট এবং গত ১২ নভেম্বর থেকে ২৯ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলছে। কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত। এফডিএ অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি।
বিজিএফসিএলের তিতাস ৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপে ৫ হাজার ২৬৫ মিটার পর্যন্ত খনন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে বাখরাবাদ-১১ নম্বর গভীর কূপের খননকাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি তাদের পাঁচটি গ্যাস ফিল্ডের ৩৮টি কূপ থেকে গড়ে দৈনিক প্রায় ৪৬৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করেছে। এ সময়ে পাঁচ বিতরণ কোম্পানির কাছে ৪ হাজার ৮২৮.৬০ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রির পাশাপাশি ২০৪.৯২ লাখ লিটার নিজস্ব কনডেনসেট এবং বাপেক্স ও ক্রিস এনার্জির থেকে প্রাপ্ত ৮১.৯৫ লাখ লিটার কনডেনসেট সরবরাহ করা হয়। খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ।
বিদায়ী অর্থবছরে বিজিএফসিএল ১৪৭ কোটি ৯২ লাখ টাকা করপূর্ব মুনাফা অর্জনের পাশাপাশি এনবিআরসহ সরকারি কোষাগারে ১ হাজার ৪৮ কোটি ৯৯ লাখ টাকা জমা দিয়েছে।
গ্যাস অনুসন্ধান বাড়াতে বিজিএফসিএল বর্তমানে কূপ খনন, সংস্কার, কম্প্রেসর স্থাপন ও ত্রিমাত্রিক সাইসমিক জরিপসহ পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করছে। জরিপের আওতায় হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডের ১,৪৫০ বর্গকিলোমিটার এলাকায় কাজ চলছে, যার ওপর ভিত্তি করে পরবর্তীতে বানিয়াচং-১, লস্করপুর-১, বাখরাবাদ-১২ ও মেঘনা-২ নামে চারটি নতুন অনুসন্ধান কূপ খনন করা হবে।
অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিজিএফসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওয়াছিম জাব্বার। এতে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এবং পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। নড়াইলে বিনামূল্যে চক্ষুচিকিৎসা পেলেন ৭০০ রোগী।