1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সহিংসতায় অস্থির পরিস্থিতি, চাপে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন দুই কূপের গ্যাস গাজীপুরে গর্ভবতী শ্রমিকের মৃত্যুর গুজব, থানায় গিয়ে সুস্থতার কথা জানালেন দিলরুবা প্রয়োজনে দলকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল ‘নাশকতাকারীদের আর ছাড় নয়, জনতার হাতে ধরা পড়লে রক্ষা নেই’ – এমপি ডা. বাচ্চু পীরগাছায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান ও ভর্তি কার্যক্রমের ঘোষণা মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ কক্সবাজারে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ

পীরগাছায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান ও ভর্তি কার্যক্রমের ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রংপুরের পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ এমদাদুল উলুম মাদরাসার উদ্যোগে আয়োজিত এক বিশাল ওয়াজ মাহফিলে ২৬ জন হাফেজে কোরআনকে সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়েছে। মঙ্গলবার মাদরাসা ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে আলহাজ ডা. জাকারিয়া আলী সভাপতিত্ব করেন। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি হাফিজুদ্দীন হাফি এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার মুফতি ফজলুল্লাহ নোমানী। এ সময় ২৬ জন হাফেজে কোরআনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন মুফতি আবদুল মজিদ, মুফতি গাজী বেলাল উদ্দিন নান্নুড়ী ও মুফতি নাজমুল হক। মাহফিলে আমন্ত্রিত আলেমরা পবিত্র কোরআন শিক্ষার তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সদ্য পাগড়িপ্রাপ্ত ২৬ জন হাফেজের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে উপস্থিত ধর্মপ্রাণ মানুষদের মধ্য থেকে অন্তত একজন করে হাফেজের অভিভাবকত্ব গ্রহণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান থেকে প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তির তথ্যও জানানো হয়। মাদরাসার পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নূরানী বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুটি ধাপে এ ভর্তি নেওয়া হবে; এর মধ্যে প্রথম পর্যায় ১ থেকে ১৬ ডিসেম্বর এবং দ্বিতীয় পর্যায় ১৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া জামিয়ার অধীনে কালিতলায় পরিচালিত ইসলামিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম ১ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun