1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন কর্মী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটটির কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জানিয়েছে, মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া’-তে কাজে যোগ দিতে যাওয়া এই কর্মীদের যাত্রার যাবতীয় খরচ বহন করছে নিয়োগকারী কর্তৃপক্ষ। সরকারি এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

কর্মী নিয়োগের প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে। গত ৬ থেকে ৮ নভেম্বরের মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। সাক্ষাৎকারে কিছু প্রার্থী অনুপস্থিত থাকায় অপেক্ষমাণ তালিকা থেকে আরও ৫০ জনকে ডাকা হয়। পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গিয়েছিলেন।

কিন্তু সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং নানা অনিয়মের অভিযোগে গত বছরের জুন থেকে সেখানে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়। এর আগেও ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ মেয়াদে বিভিন্ন সময়ে একই কারণে বাজারটি বন্ধ ছিল। তবে এবার স্বচ্ছ ও শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই শ্রমবাজারের দ্বার পুনরায় উন্মুক্ত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun