1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

মিসরে মহাসড়কে জ্বালানি ট্রাক উল্টে অগ্নিকাণ্ড: নিহত ৩১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার কায়রোর আল-ওয়ারাক এলাকার রিং রোডে জ্বালানিবাহী একটি ট্রাক উল্টে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটিতে ছড়িয়ে পড়া আগুন দ্রুত আশপাশের কয়েকটি গাড়িতেও লেগে যায়। ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরও ১৩। রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী এই মহাসড়কটি বেশ ব্যস্ত।

দুর্ঘটনাস্থলের একটি ভিডিওচিত্রে দেখা যায়, ঘনবসতিপূর্ণ আল-ওয়ারাক এলাকায় আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা। স্বাস্থ্যব্যবস্থা যেভাবে বঞ্চিত করছে কোণঠাসা দরিদ্রদের।

এ সময় ঘটনাস্থলে থাকা গাড়িচালকেরা হর্ন বাজিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী আবদেল রহমান খলিল জানান, দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। তিনি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়েছে এবং রিং রোডে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট আল-কাহেরা নিউজকে স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘রিং রোডে যান চলাচল আবার শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকার জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জ্বালানি পরিবহনে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলো শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে বলে সরকারি কৌঁসুলি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার দুর্ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলো পরিদর্শন করেছেন এবং জরুরি সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছেন। দেশটির সরকারি কৌঁসুলি দুর্ঘটনার নেপথ্যের কারণগুলো খতিয়ে দেখতে কাজ শুরু করেছেন।

মিসরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে সাম্প্রতিক বছরগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়েছে। অনেক ভবনে জরুরি বের হওয়ার পথ বা অগ্নিনির্বাপণ সংকেতের ব্যবস্থা নেই। এছাড়া সরু রাস্তার কারণে জরুরি সেবার গাড়িগুলো অনেক সময় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পায়। ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ, ব্যয়বহুল মেগা প্রকল্প ও সার্বভৌম বন্ডের ঝুঁকি।

সড়ক দুর্ঘটনা মিসরে একটি বড় উদ্বেগের কারণ। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের রক্ষণাবেক্ষণ না করা এবং আইন প্রয়োগে দুর্বলতাকে এসব ঘটনার জন্য দায়ী করা হয়। রাষ্ট্রীয় পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর আগের বছর এই সংখ্যা ছিল ৫ হাজার ২০০ জনেরও বেশি। দেশটিতে ট্রাফিক আইন অমান্য করারও প্রবণতা আছে। গাড়ি দুটিতে কৃষিশ্রমিকেরা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উল্লেখ্য যে, গত আগস্ট মাসে উত্তর মিসরে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। সেই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন কর্মক্ষম কিশোর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun