1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সহিংসতায় অস্থির পরিস্থিতি, চাপে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন দুই কূপের গ্যাস গাজীপুরে গর্ভবতী শ্রমিকের মৃত্যুর গুজব, থানায় গিয়ে সুস্থতার কথা জানালেন দিলরুবা প্রয়োজনে দলকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল ‘নাশকতাকারীদের আর ছাড় নয়, জনতার হাতে ধরা পড়লে রক্ষা নেই’ – এমপি ডা. বাচ্চু পীরগাছায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান ও ভর্তি কার্যক্রমের ঘোষণা মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ কক্সবাজারে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ

সহিংসতায় অস্থির পরিস্থিতি, চাপে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীদের সাম্প্রতিক কর্মকাণ্ডের জেরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কেও। গত দেড় সপ্তাহের বেশি সময় ধরে চলা এই রাজনৈতিক সহিংসতায় শেখ হাসিনার সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত এসব ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, নিষিদ্ধ ঘোষিত দলের এই কর্মীরা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে। এই সহিংসতায় বিএনপির দুই নেতার বাড়িও লক্ষ্যবস্তু হয়েছে। বাসে আগুন দেয়ার ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দুই পরিবহনকর্মী ও ক্ষমতাসীন দলের দুইজন সদস্য। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ‘ডেডলি প্রোটেসট ইরাপট ইন বাংলাদেশে ওভার এক্সাইলড ফর্মার লিডার, হোয়াট টু নো’ শিরোনামে। আগামী দিনগুলোতে আরও বিক্ষোভের ডাকও দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমিত পরিসরে সহিংস তৎপরতা চালিয়েছে।

সহিংসতার তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা প্রায় ৩৬ ঘণ্টা ধরে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ রক্ষাকারী প্রধান মহাসড়ক অবরোধ করে রাখে। সশস্ত্র মিছিল, পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশ সদস্যকে মারধরের মতো গুরুতর ঘটনা ঘটে সেখানে। শুক্রবার সকালে মহাসড়কটি পুনরায় উন্মুক্ত করা হলে পুলিশ এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাখ্যানকারী শেখ হাসিনা সম্প্রতি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেন। তবে বাংলাদেশ সরকার তাকে কোনো নথিপত্র দিতে রাজি নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে তাকে ফিরিয়ে দেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্যে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো বক্তব্য না দিলেও, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, যা গ্রহণ করলে তা হবে তার দায়িত্বে আসার পর প্রথম দিল্লি সফর। তবে এখনো ঢাকা এই আমন্ত্রণের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সীমান্তের ওপার থেকে’ কলকাঠি নাড়ার ইঙ্গিত দিয়ে ভারতের প্রতি নিজের অসন্তোষের কথা স্পষ্ট করেছেন। পর্যবেক্ষকদের মতে, বর্তমান এই সহিংসতা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক চাপকে আরও বাড়িয়ে তুলেছে। ভারত শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করবে—এমন সম্ভাবনা কম হলেও, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক এখন এক জটিল সন্ধিক্ষণে রয়েছে। তিনি ওই রায় প্রত্যাখ্যান করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun